ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দক্ষিণ পাশে আধুনিক প্রযুক্তি ও উন্নত সেবার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নিউ আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। স্থানীয় জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে সাধারণ মানুষের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। উদ্বোধনী দিনগুলোতে এখানে সম্পূর্ণ বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য সকল পরীক্ষার ফি-র ওপর ৩০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ টেকনোলজিস্টদের মাধ্যমে ২৪ ঘণ্টা প্যাথলজি সেবা প্রদান করা হবে। সেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে, আল্ট্রাসনোগ্রাফি, সিক্স চ্যানেল ইসিজি, ডিজিটাল এক্স-রে, হরমোন টেস্ট ও অ্যানালাইজার টেস্টসহ সব ধরনের আধুনিক রোগ নির্ণয় পরীক্ষা। প্রতিষ্ঠানের টেকনোলজিস্ট আবির হোসেন বলেন, রোগ নির্ণয়ের ক্ষেত্রে নিখুঁত ও নির্ভুল ফলাফল প্রদানই আমাদের প্রধান লক্ষ্য।
ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম সোহান বলেন, গ্রামাঞ্চলের মানুষ যেন নিজ এলাকাতেই সাশ্রয়ী মূল্যে ও আস্থাশীল উন্নত চিকিৎসাসেবা পান, সেই চিন্তা থেকেই এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।








