শিরোনাম
আমলের শিক্ষা নিজের জীবন ও চরিত্রে বাস্তবায়ন করতে হবে : ছারছীনার পীর ছাহেবকমলনগরে রাসেল ভাইপারের আতঙ্ক: চর ফলকন ইউনিয়ন পরিদর্শনে ইউএনওদেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জব্দ ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারিচলনবিল তাড়াশে ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণদক্ষিণাঞ্চলের ৪ কোটি লোকের জানমাল রক্ষার্থে এবং জ্বলোচ্ছাস ঘুর্ণিঝড় থেকে বাঁচার জন্য টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বেড়ি বাঁধ চাইডিমলায় আমন ধান কেটে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন রহনপুরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন২৪ ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে: সিংড়ায় উপপরিচালক আব্দুস সালাম কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধারবগুড়ায় সুশাসনের জন্য নাগরিক(সুজন)এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতদুর্গম পাহাড়ি পথ পেরিয়ে স্বপ্নজয়ের পথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীরাখুরমা উত্তর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৪০০-এর বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

পাইকগাছায় ইয়াবাসহ ক্রেতা-বিক্রেতা আটক; দুজনের কারাদণ্ড

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ক্রেতাকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় এক মাদক বিক্রেতাকে। এ ঘটনায় সামারি ট্রায়ালে মাদক ক্রেতাকে এক মাস এবং বিক্রেতাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার শামুকপোতা এলাকা থেকে দুই পিস ইয়াবাসহ খোকন গাজীর ছেলে ইকবাল গাজীকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কপিলমুনি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে বাদশা সরদারকে নিজ এলাকা থেকে আটক করেন। পুলিশের দাবি, বাদশা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবনকারী ও বিক্রেতা কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ