শিরোনাম
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিতখুলনায় জাতীয় সমবায় দিবস পালিতচলে গেলেন ১২০ বছরের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি মোহাম্মদ জসিম শেখচলনবিল বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে: এমপি আইনুল হকমহম্মদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতআলফাডাঙ্গায় শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা পেলেন তাজমিনউর রহমান তুহিনমুন্সীগঞ্জে কুন্ডের বাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও সন্ত্রাসবিরোধী সমাবেশমুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনাটোরে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতএজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালাডিমলায় সমবায় দিবস উদযাপন

বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন (গভঃ রেজিঃ নং-৯৮৭৩৬/১২) বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরী নৃত্য এবং মৌলভীবাজার শিশু একাডেমির ক্ষুদে শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

সাংবাদিক মোঃ রুমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইয়ামীর আলী, মৌলভীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তোফাজ্জল আলী, বিশিষ্ট লেখক ও গবেষক ড. এডভোকেট আবু তাহের, দি ফ্লাওয়ার্স কে.জি. অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল এবং সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমীর মোহাম্মদসহ বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংবাদিক নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি নির্বাচিত হন সাংবাদিক রুমান আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নূরুল হাসনাত মজুমদার।

অন্যদিকে, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় কমিটির ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি নির্বাচিত হন সাংবাদিক রুমান আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম.এ. হান্নান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভাগের ছয়জন সাংবাদিককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মেলনে আগত সাংবাদিকদের সম্মাননা মেডেল দিয়ে বরণ করা হয়। সবশেষে অতিথি ও সাংবাদিকদের আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্মেলনটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে শেষ হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ