শিরোনাম
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রীপরিচয় মিলেছে নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের৩০ দিনের নিষেধাজ্ঞার মুখে রোনালদোসেলফিই বলে দেবে ক্যানসার রোগি বাঁচবে কতোদিনবনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারনারী এমপিকে গাড়িচাপা, এক পা বিচ্ছিন্নধুনটের এলাঙ্গীতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিষ্টন৩০০ ফিট এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযান, নারীসহ আটক ৮৪যশোরে পূজা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত, আহত ৪সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচিবগুড়ার সারিয়াকান্দিতে পাঁচ দুর্গাপূজা মণ্ডপে সিরাজুল ইসলাম ফুলের আর্থিক সহায়তাপাঁচবিবি পৌরসভায়  ছয় পূজামণ্ডপে মেয়র প্রার্থী শামীমের ১ লাখ ৩০ হাজার টাকা অনুদান

পরিচয় মিলেছে নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের পরিচয় মিলেছে। তবে সব মরদেহ হস্তান্তর এখনো শেষ হয়নি। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ফরহাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে বাসচালক সোহেল রানা (৩৫), একই জেলার বাগমারা উপজেলার কনোপাড়া এলাকার বাবর আলীর ছেলে আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিধখালী এলাকার আজাহার হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম, শহিদুল ইসলামের মেয়ে তাসফিয়া (৮), শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জহিরউদ্দিন মাতবরের ছেলে জুয়েল মাতবর (৪০), একই উপজেলার ডুবি সাহিবর এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ, (৩০) একই গ্রামের জাহান উদ্দিন মোল্লার ছেলে শাহ লাল (৪৬), একই গ্রামের আরব আলার ছেলে আব্দুস সামাদ (৭০), একই উপজেলার কাশেম (৩৫), জহুর উদ্দিন ও কাথুরিয়া গ্রামের রাজ্জাক ব্যাপারীর ছেলে শাহিন (৩২), ঝিনাইদহ সদর উপজেলার বড় মান্দারবাড়িয়া এলাকার জাকির হোসেনের ছেলে ট্রাকচালক আবু কালাম (৪৮), নওগাঁর সাপাহার উপজেলার ঘোনটোলা এলাকার সাজ্জাদের ছেলে রাসেল এবং ফরিদপুর সদর থানার বাখোন্দিয়া এলাকার ওমর কুমার জমাদারের ছেলে হিমেশ জমাদার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরগুনা থেকে পঞ্চগড়গামী আরপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৯ জন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান। এ ঘটনায় সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে মরদেহগুলো উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ