শিরোনাম
৩০ দিনের নিষেধাজ্ঞার মুখে রোনালদোসেলফিই বলে দেবে ক্যানসার রোগি বাঁচবে কতোদিনবনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারনারী এমপিকে গাড়িচাপা, এক পা বিচ্ছিন্নধুনটের এলাঙ্গীতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিষ্টন৩০০ ফিট এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযান, নারীসহ আটক ৮৪যশোরে পূজা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত, আহত ৪সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচিবগুড়ার সারিয়াকান্দিতে পাঁচ দুর্গাপূজা মণ্ডপে সিরাজুল ইসলাম ফুলের আর্থিক সহায়তাপাঁচবিবি পৌরসভায়  ছয় পূজামণ্ডপে মেয়র প্রার্থী শামীমের ১ লাখ ৩০ হাজার টাকা অনুদানঝিনাইদহের কালীগঞ্জে বেদে পল্লীর দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, বাড়ি-ঘর ভাংচুর আহত-৭ জনদেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার: শুভেচ্ছা বিনিময়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান

সেলফিই বলে দেবে ক্যানসার রোগি বাঁচবে কতোদিন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) টুল তৈরি করেছেন। যেটি ক্যানসারে আক্রান্ত রোগীর মুখের ছবি দেখে বেঁচে থাকার সম্ভাবনার পূর্বাভাস দিতে সক্ষম। টুলটি তৈরি করেছেন ম্যাসাচুসেটসের অলাভজনক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাস জেনারেল ব্রিঘামের বিশেষজ্ঞরা। এর মাধ্যমে রোগীর জৈবিক বয়স অনুমান করা হয়।

জৈবিক বয়স বলতে ব্যক্তির জন্মগত সংখ্যা নয়, বরং তিনি দেখতে কতটা বয়স্ক সেটিকে বোঝায়। এআই টুল মুখের ছবিতে বয়সের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করে জৈবিক বয়সের ধারণা দিতে পারে।

বিভিন্ন জাতিগোষ্ঠী ও বয়সের প্রায় ৪ কোটি মানুষের মুখের ছবি ব্যবহার করে এআই মডেলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গবেষকদের মতে, সাধারণ একটি ছবি বিশ্লেষণ করে রোগীর স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

গবেষণার বিস্তারিত ফলাফল প্রকাশ হয়েছে ‘ল্যানসেট ডিজিটাল হেলথ’ সাময়িকীতে। গবেষকরা এ প্রযুক্তি ব্যবহার করে দুটি পরিপূরক এআই টুল তৈরি করেছেন। এগুলো হলো ‘এফএএইচআর-ফেসএজ’ ও ‘এফএএইচআর-ফেসসারভাইভাল’।

প্রথম টুলটি মুখের ছবি বিশ্লেষণ করে রোগীর জৈবিক বয়স অনুমানের পর ক্যানসারে বেঁচে থাকার সম্ভাবনা মূল্যায়ন করে। দ্বিতীয় টুলটি জৈবিক বয়সের হিসাবের ওপর নির্ভর না করে সরাসরি মুখের ছবি দেখে বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে পূর্বাভাস দেয়।

দুটি টুল একই এআই মডেল থেকে তৈরি হলেও রোগীর স্বাস্থ্য সম্পর্কে ভিন্ন ধরনের তথ্য দেয়। গবেষণায় দেখা গেছে, বয়স ও বেঁচে থাকার সম্ভাবনা অনুমানের ক্ষেত্রে টুল দুটি মুখের আলাদা আলাদা অংশের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে।

‘এফএএইচআর-ফেসএজ’ নাকের দুই পাশ থেকে মুখের কোণ পর্যন্ত বিস্তৃত ভাঁজ, চোখের ওপরে কপালের অংশ এবং কপালের দুই পাশ বিশ্লেষণ করে। অন্যদিকে, ‘এফএএইচআর-ফেসসারভাইভাল’ চোখের নিচের অংশ ও নাকের ওপরের বৈশিষ্ট্য মূল্যায়ন করে।

গবেষণাটির জ্যেষ্ঠ সহ-লেখক হুগো আর্টস বলেন, এফএএইচআর-ফেসসারভাইভাল মুখমণ্ডলভিত্তিক স্বাস্থ্য বিশ্লেষণে নতুন অগ্রগতি এনেছে। তাঁর জানা মতে, এটিই প্রথম এআই মডেল যেটি সাধারণ ছবি দেখে ক্যানসারে বেঁচে থাকার পূর্বাভাস দিতে সক্ষম।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ