শিরোনাম
৩০০ ফিট এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযান, নারীসহ আটক ৮৪যশোরে পূজা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত, আহত ৪সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচিবগুড়ার সারিয়াকান্দিতে পাঁচ দুর্গাপূজা মণ্ডপে সিরাজুল ইসলাম ফুলের আর্থিক সহায়তাপাঁচবিবি পৌরসভায়  ছয় পূজামণ্ডপে মেয়র প্রার্থী শামীমের ১ লাখ ৩০ হাজার টাকা অনুদানঝিনাইদহের কালীগঞ্জে বেদে পল্লীর দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, বাড়ি-ঘর ভাংচুর আহত-৭ জনদেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার: শুভেচ্ছা বিনিময়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বানফরিদপুরের বৃহত্তম পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি প্রতিনিধি ও এসপিএক মণ্ডপেই ২৭৭ প্রতিমা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়পূজা মন্ডপ পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মন্ত্রী সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবাসরকার গঠনে সনাতন ধর্মাবলম্বীদের অবদান অপরিসীম: এমপি লাভলু

পাঁচবিবি পৌরসভায়  ছয় পূজামণ্ডপে মেয়র প্রার্থী শামীমের ১ লাখ ৩০ হাজার টাকা অনুদান

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মহাষ্টমী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মণ্ডপগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় পূজার আয়োজন ও মণ্ডপগুলোর উন্নয়নে মোট ১ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেন।

পরিদর্শনকালে রাধানগর সার্বজনীন রাধাগোবিন্দ যুগল মন্দিরে ২০ হাজার টাকা, দানেজপুর ৯ নম্বর ওয়ার্ডের আদিবাসীপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে ২০ হাজার টাকা, ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর আদিবাসী সার্বজনীন দুর্গামন্দিরে ৩০ হাজার টাকা, ১ নম্বর ওয়ার্ডের মধ্য বালিঘাটা সার্বজনীন দুর্গামন্দিরে ২০ হাজার টাকা, পূর্ব বালিঘাটা সার্বজনীন দুর্গামন্দিরে ২০ হাজার টাকা এবং ২ নম্বর ওয়ার্ডের শিমুলতলী বাজার সার্বজনীন কালীমন্দিরে ২০ হাজার টাকা অনুদান দেন তিনি।

এ সময় শামীম হোসেন মণ্ডল পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

শামীম হোসেন মণ্ডল বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি। পূজা উদযাপনে কোনো সমস্যা দেখা দিলে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক শামছুল হুদা মণ্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হারুনুর রশিদ সজল, বণিক সমিতির সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সানোয়ার, আড়তদার সমিতির সহসম্পাদক রুমেল মণ্ডল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনসুর রহমান খোকন এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ