লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সদর থানা এলাকার পূজা মন্ডপ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ও পুলিশ সুপার,
গত (১৯ শে অক্টোবর) ২০২৬ইং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাননীয মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপির সাথে সদর থানা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার আসাদুজ্জামান।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মাননীয় মন্ত্রী ও পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মাননীয় মন্ত্রী উপস্থিত ভক্তবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য ও সুধীজনদের সঙ্গে পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সর্বোচ্চ প্রস্তুতির কথা উল্লেখ করেন।পাশাপাশি তিনি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।
পুলিশ সুপার পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন এ কে এম মমিনুল হক, প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট, এ কে এম ফজলুল হক, এ-সার্কেল, সাদ আহমেদ, অফিসার ইনচার্জ, সদর থানা, ও পূজা উদযাপন কমিটি সহ আরো অনেকে এবং সদর থানার বিভিন্ন শ্রেণির ও পেশার জনগণ।








