শিরোনাম
৩০০ ফিট এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযান, নারীসহ আটক ৮৪যশোরে পূজা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত, আহত ৪সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচিবগুড়ার সারিয়াকান্দিতে পাঁচ দুর্গাপূজা মণ্ডপে সিরাজুল ইসলাম ফুলের আর্থিক সহায়তাপাঁচবিবি পৌরসভায়  ছয় পূজামণ্ডপে মেয়র প্রার্থী শামীমের ১ লাখ ৩০ হাজার টাকা অনুদানঝিনাইদহের কালীগঞ্জে বেদে পল্লীর দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, বাড়ি-ঘর ভাংচুর আহত-৭ জনদেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার: শুভেচ্ছা বিনিময়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বানফরিদপুরের বৃহত্তম পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি প্রতিনিধি ও এসপিএক মণ্ডপেই ২৭৭ প্রতিমা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়পূজা মন্ডপ পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মন্ত্রী সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবাসরকার গঠনে সনাতন ধর্মাবলম্বীদের অবদান অপরিসীম: এমপি লাভলু

সরকার গঠনে সনাতন ধর্মাবলম্বীদের অবদান অপরিসীম: এমপি লাভলু

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

বাংলাদেশ সরকার গঠনে এবং দেশের সামগ্রিক উন্নয়নে সনাতন ধর্মাবলম্বীদের অবদান অপরিসীম ও অতুলনীয় বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

তিনি আরো বলেন, এ দেশে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। মহান মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দেশ গঠনে এবং বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সনাতন ধর্মাবলম্বীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকার দেশের সব নাগরিকের সমঅধিকার ও ধর্মীয় স্বাধীনতা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের অসাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে সরকার সর্বদা প্রস্তুত। উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

এ সময় এমপির সহধর্মীনি নাগরপুর মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সহ-সভাপতি তোফায়েল আহমেদ মোল্লা, যুগ্ন-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা, মো. ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো.

জাহিদ হাসান, নাগরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনির ও পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ