শিরোনাম
৩০০ ফিট এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযান, নারীসহ আটক ৮৪যশোরে পূজা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত, আহত ৪সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচিবগুড়ার সারিয়াকান্দিতে পাঁচ দুর্গাপূজা মণ্ডপে সিরাজুল ইসলাম ফুলের আর্থিক সহায়তাপাঁচবিবি পৌরসভায়  ছয় পূজামণ্ডপে মেয়র প্রার্থী শামীমের ১ লাখ ৩০ হাজার টাকা অনুদানঝিনাইদহের কালীগঞ্জে বেদে পল্লীর দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, বাড়ি-ঘর ভাংচুর আহত-৭ জনদেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার: শুভেচ্ছা বিনিময়, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বানফরিদপুরের বৃহত্তম পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি প্রতিনিধি ও এসপিএক মণ্ডপেই ২৭৭ প্রতিমা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়পূজা মন্ডপ পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মন্ত্রী সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবাসরকার গঠনে সনাতন ধর্মাবলম্বীদের অবদান অপরিসীম: এমপি লাভলু

ফরিদপুরের বৃহত্তম পূজামণ্ডপ পরিদর্শনে ডিআইজি প্রতিনিধি ও এসপি

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

ফরিদপুর জেলার সবচেয়ে বৃহৎ ও বর্ণাঢ্য দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহা. কাজেম উদ্দীন এবং ফরিদপুর জেলার পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

​সোমবার রাতে আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দিরে নবদুর্গা ও সতী বেহুলার কাহিনী অবলম্বনে নির্মিত ২৭৭টি প্রতিমার এই সুবিশাল মণ্ডপটি তারা ঘুরে দেখেন। এ সময় তাঁরা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন, পূজা কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং দর্শনার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবমুখর ও শান্তিময় পরিবেশ বজায় রাখতে জেলাজুড়ে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

পরিদর্শনকালে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস ও কেন্দ্রীয় হরি মন্দির কমিটির আহ্বায়ক ডা. সুমন রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ