শিরোনাম
পাঁচবিবিতে ৬ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার‎বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিং চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যুছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত১২ হাজার প্রবাসীকে সৌদি থেকে ফেরত পাঠানো হয়েছেমাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানামাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনশেরপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনফলের বাগান বদলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন যশোরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটকনাগরপুরে চেয়ারম্যান প্রার্থী দেলুর প্রার্থীতা ঘোষণাশেরপুরে ভিডাব্লিউবি কর্মসূচির উপকারভোগী নির্বাচনে আবেদন শুরু ১ ডিসেম্বর ২০২৬শেরপুরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা বিতরণ এর উদ্বোধন

পাঁচবিবিতে ৬ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

“কৃষিই সমৃদ্ধি”—এ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রণোদনা বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া নাসরিন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী জানান, চলতি বছর উপজেলার ৬ হাজার প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে। সরিষার আবাদ বৃদ্ধি এবং দেশের ভোজ্যতেলের ঘাটতি পূরণে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।

বিনামূল্যে বীজ ও সার পেয়ে উপকারভোগী কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা সরকার ও কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. জহির রায়হান, পিআইও মো. কাওছার আলী, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা এবং প্রান্তিক কৃষক-কৃষাণীরা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ