সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে সরাসরি ও ট্রানজিট রুটের মোট ১৪১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ২১ হাজার ৯৩৩ জন যাত্রী প্রভাবিত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) পাওয়া তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের সংখ্যা ৬৬টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৫টি। এর মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২৯টি, সালামএয়ারের সাতটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইট রয়েছে।ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট স্কোয়াড্রন লিডার সাকিবের পাঠানো তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে এসব ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোট ২১ হাজার ৯৩৩ জন যাত্রী প্রভাবিত হয়েছেন।








