শিরোনাম
পেনসিলভানিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণবর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর১২ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরুমক্কা-মদিনা নিয়ে কোনো আপস নয়সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাকআ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০নিষিদ্ধ হলেন রোনালদোনিয়োগ হচ্ছে ৫ হাজার চিকিৎসক: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসাজঘরে ফিরলেন শহিদুল্লাহ : দুর্দান্ত বাউন্স এবাদতেরমধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১০টায় প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এ সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নবনির্বাচিত (এডহক) ম্যানেজিং কমিটির সভাপতি ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও মাহাবুব আলম শুকুর, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন। সভায় প্রতিষ্ঠানের চলমান শিক্ষা কার্যক্রম, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। সভায় টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের শিক্ষার মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ