শিরোনাম

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রশিক্ষণ শুরু

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার
Oplus_0

ফরিদপুরের আলফাডাঙ্গায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

​উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জোবায়ের হাবিব। তিনি প্রভাব ও পক্ষপাতের ঊর্ধ্বে উঠে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে প্রকৃত তথ্য সংগ্রহের নির্দেশনা দেন।

​আয়োজকরা জানান, ১০ ও ১১ অক্টোবর পরিচালিত এ প্রশিক্ষণে মোট ৫১ জন অংশ নেবেন। প্রথম পর্যায়ে আলফাডাঙ্গা, টগরবন্দ ও বানা ইউনিয়নের ১৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে ডিজিটাল তথ্য সংগ্রহের সুবিধার্থে প্রশিক্ষণার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ