মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আবারও ১০টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল থেকে ইউনিয়নের দক্ষিণ বালি এলাকায় ১৮তম ধাপে এসব সোলার লাইট স্থাপনের কাজ সম্পন্ন করা হয়। একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক শেখ নূর আলমের পক্ষ থেকে এসব সোলার লাইট স্থাপন করা হয়। এ সময় তাঁর পক্ষে উপস্থিত ছিলেন শেখ গিলমান আহমেদ, শেখ জাবেদ আহমেদ ও মো. নানু মিয়া।
এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন লকুছ মিয়া, আলাই মিয়া, দুদ মিয়া, কাপ্তান মিয়া, ছয়ফুল মিয়া, রুবেল মিয়া, ফয়ছল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, এসব সোলার লাইট স্থাপনের ফলে এলাকার রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থানে রাতের বেলায় আলোর ব্যবস্থা হবে। এতে সাধারণ মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি জননিরাপত্তা বাড়বে।
উল্লেখ্য, শেখ নূর আলম ইতিমধ্যে একাটুনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে সোলার লাইট স্থাপনের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঢেউটিন, টিউবওয়েল, গৃহনির্মাণ সহায়তা ও চাল বিতরণসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁর এসব উদ্যোগ ও মানবিক কার্যক্রম এখনো চলমান রয়েছে।







