শিরোনাম
আলফাডাঙ্গায় সম্প্রীতির বার্তা নিয়ে ​মণ্ডপে মণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকস্বাধীনতার ৫৫ বছরেও পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি কালীগঞ্জের ১০ গ্রামের মানুষেরবগুড়ায় ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তারআলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, দিলেন আর্থিক অনুদানধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না : স্বরাষ্ট্রমন্ত্রীহাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না : রাশেদ খানসব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রীপরিচয় মিলেছে নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের৩০ দিনের নিষেধাজ্ঞার মুখে রোনালদোসেলফিই বলে দেবে ক্যানসার রোগি বাঁচবে কতোদিনবনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারনারী এমপিকে গাড়িচাপা, এক পা বিচ্ছিন্ন

ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ছিনতাই হওয়া মোটরসাইকেল নিয়ে এক কিশোরীকে সঙ্গে করে উধাও হওয়ার ঘটনায় বাবু বেপারী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) যশোর থেকে তাকে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ আটক করে টঙ্গীবাড়ী থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা ১৫ বছর বয়সী এক কিশোরীকেও উদ্ধার করা হয়।

আটক বাবু বেপারী মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর গ্রামের শাহজাহান বেপারীর দ্বিতীয় স্ত্রীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলের পেছনে এক কিশোরীকে বসিয়ে যশোর জেলার বিভিন্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই যুবক। এ সময় যশোরের ট্রাফিক পুলিশের সন্দেহ হলে তারা মোটরসাইকেলটি থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কিন্তু মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে না পারায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানা পুলিশকে খবর দেওয়া হয়। এরপর টঙ্গীবাড়ী থানা পুলিশ যশোর থেকে বাবু বেপারী, ধীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান (১৫) এবং মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর রাতে টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ ঘোষবাড়ী সেতুর সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় ধীপুর গ্রামের মৃত ইয়াজ উদ্দীন ঢালীর ছেলে আমেরিকাপ্রবাসী জুয়েল ঢালীর একটি মোটরসাইকেল, আইফোন, গলার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পরে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন জুয়েল ঢালী।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ জানান, ছিনতাইয়ের মামলায় বাবু বেপারীকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা কিশোরীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ