শিরোনাম
তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীরসোনা-রুপার দাম আরও কমলোসৌদির বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধমাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতিরতারা ভোটের আগে মানুষকে বেহেশতের লোভ দেখায়, আবার পূজায় ঢাকের তালে নাচেআইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায় : নাহিদ ইসলামসৌদি আরবে ৭ হাজার বাংলাদেশী কারাবন্দিবিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ !১২ দফা ভূকম্পন ইতালিতে : সতর্কতা জারিনারায়ণগঞ্জে অভিযানে গ্রেপ্তার ৭১বগুড়ায় রিকশা-ভ্যান শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে প্রচারণা, কল্যাণ তহবিল গঠনের উদ্যোগবগুড়া কারাগারে আটক ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতির মৃত্যু

বগুড়া কারাগারে আটক ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতির মৃত্যু

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

‎বগুড়া জেলা কারাগারে বন্দি ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন (৪৫) মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

‎নিহত সোহরাব হোসেন বগুড়ার ধুনট সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে। তিনি ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

‎‎পারিবারিক সূত্রে জানা গেছে, বিস্ফোরকসহ একাধিক মামলায় গত তিন থেকে চার মাস ধরে কারাগারে বন্দি ছিলেন সোহরাব হোসেন। কারাগারে থাকা অবস্থায় চার থেকে পাঁচ দিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শুক্রবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

‎‎মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। পরে শুক্রবার বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

‎‎সোহরাব হোসেনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

‎তবে কারাগারে তাঁর অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এবং মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ