শিরোনাম
তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীরসোনা-রুপার দাম আরও কমলোসৌদির বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধমাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতিরতারা ভোটের আগে মানুষকে বেহেশতের লোভ দেখায়, আবার পূজায় ঢাকের তালে নাচেআইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায় : নাহিদ ইসলামসৌদি আরবে ৭ হাজার বাংলাদেশী কারাবন্দিবিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ !১২ দফা ভূকম্পন ইতালিতে : সতর্কতা জারিনারায়ণগঞ্জে অভিযানে গ্রেপ্তার ৭১বগুড়ায় রিকশা-ভ্যান শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে প্রচারণা, কল্যাণ তহবিল গঠনের উদ্যোগবগুড়া কারাগারে আটক ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতির মৃত্যু

বগুড়ায় রিকশা-ভ্যান শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে প্রচারণা, কল্যাণ তহবিল গঠনের উদ্যোগ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

‎বগুড়া শহরে রিকশা-ভ্যান শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে প্রচারণা চালিয়েছে সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন। এ সময় শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং পেশাগত দক্ষতা ও সড়ক নিরাপত্তা বিষয়ে মতবিনিময় করা হয়।

‎শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শহরের সাতমাথা, জেলখানা মোড়, জজকোর্ট সড়ক ও বউ বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে রিকশাচালকদের সঙ্গে সরাসরি কথা বলেন সংগঠনের নেতারা। তাঁরা শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান।

‎মতবিনিময়কালে সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম জুয়েল বলেন, রিকশা-ভ্যান শ্রমিকেরা নগরজীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও অনেক ক্ষেত্রে তাঁরা সামাজিক অবহেলা ও নানা সমস্যার মুখোমুখি হন। তাঁদের ন্যায্য অধিকার আদায়, সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং অর্থনৈতিক নিরাপত্তা বাড়াতে ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।

‎তিনি আরও বলেন, শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাঁদের দাবি-দাওয়া আদায়ে সহযোগিতা করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাঁদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায়ও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

‎এ লক্ষ্যে সংগঠনের সদস্যদের কাছ থেকে প্রতি মাসে ২০ টাকা করে চাঁদা সংগ্রহের মাধ্যমে একটি কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, কোনো শ্রমিকের মৃত্যু হলে ওই তহবিল থেকে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচ জোগানোর উদ্যোগ নেওয়া হবে।

‎কর্মসূচিতে সংগঠনের নেতারা শ্রমিকদের নিয়ম মেনে যানবাহন চালানো, সড়কে দায়িত্বশীল আচরণ করা এবং পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদার হলে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি পেশাগত মর্যাদাও বাড়বে।

‎এ সময় সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাফিউল আলম, ওবায়দুর রহমান, হিরা খান, লুৎফর রহমান, বশির উদ্দিন, বিপুল কাজী, শাহ জামাল, আবদুল বারী, তাজ উদ্দিন ও মিন্টু খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ