শিরোনাম
তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীরসোনা-রুপার দাম আরও কমলোসৌদির বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধমাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতিরতারা ভোটের আগে মানুষকে বেহেশতের লোভ দেখায়, আবার পূজায় ঢাকের তালে নাচেআইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায় : নাহিদ ইসলামসৌদি আরবে ৭ হাজার বাংলাদেশী কারাবন্দিবিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ !১২ দফা ভূকম্পন ইতালিতে : সতর্কতা জারিনারায়ণগঞ্জে অভিযানে গ্রেপ্তার ৭১বগুড়ায় রিকশা-ভ্যান শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে প্রচারণা, কল্যাণ তহবিল গঠনের উদ্যোগবগুড়া কারাগারে আটক ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতির মৃত্যু

আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায় : নাহিদ ইসলাম

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে এ দাবি জানিয়েছেন তিনি।

আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর (শুক্রবার) রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি। এ উপলক্ষে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে লিফলেট বিতরণ। 

এতে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘মানুষ বাজারে গিয়ে এক বা দুই ধরনের বেশি সবজি কিনতে পারছে না। মধ্যবিত্ত পরিবার আগে মাসে যত ডিম খেত, এখন তা অর্ধেকও পারছে না।’ 

আইনশৃঙ্খলা এবং জ্বালানি খাতের সবচেয়ে অবনতি হয়েছে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপনারা দেখবেন, জ্বালানিমন্ত্রীকে কথাও বলতে দেওয়া হয় না।’ 

এনসিপি আহ্বায়ক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। একদিকে সন্ত্রাস ও মাদক কারবারিদের ঠেকানো যাচ্ছে না, অন্যদিকে সাধারণ মানুষ ও বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় ৬০টি যানবাহনের ডাকাতি হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ‘সাংবাদিকদের ওপরও সবচেয়ে বেশি দমন-পীড়ন চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রকাশ্যে সাংবাদিকদের মেরে ফেলার কথা বলা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাও আমরা দেখেছি। দেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। নেত্রকোনায় প্রকাশ্যে গুলি করে সাংবাদিককে হত্যা করা হয়েছে।’

জ্বালানিমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘এলপিজি গ্যাসের দাম নির্বাচনের পর ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা করা হয়েছে। কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা।’

সংবিধান সংশোধন কমিটির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি জনগণের সঙ্গে প্রহসন। কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সাইবার আইনে যে সংশোধনী আনা হচ্ছে, তা কোনোভাবেই সংসদে পাস হতে দেওয়া হবে না।’

কর্মসূচিতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণের মেয়রপ্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ