শিরোনাম
গাজীপুরের শ্রীপুরে বরমীতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ​আলফাডাঙ্গায় দুর্গাপূজার পুনর্মিলনী ও পুরস্কার বিতরণব্রাহ্মণপাড়া ​শিদলাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম আজাদের ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময়কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয় : মানতে নারাজ তাহসিফের বাবামান্দায় ভূমিমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়াধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেনবগুড়ার শেরপুরের দুবলাগাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম গ্রেপ্তারগ্রামপুলিশদের মাঝে ৯৪ বাইসাইকেল ও ১০৪ জনের জন্য পোশাক বিতরণতিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন তৈরির কাজ শেষ পর্যায়ে : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিজয়ীপার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

গাজীপুরের শ্রীপুরে বরমীতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

​নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বরমী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

​বিক্ষোভ মিছিলটি বরমী বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও চক্রান্তের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে পুরো বাজার এলাকা মুখরিত করে তোলেন। মিছিল শেষে স্থানীয় বাজারে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

​প্রতিবাদ সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “আওয়ামী লীগ ও তাদের দোসরদের যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। বরমী বাজারের শান্ত পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।”

​উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বরমী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ