শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিজয়ীপার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথিপাবনায় ২ নেতাকে গুলি করে হত্যাসরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশমাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারেমাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণপশ্চিমবঙ্গে টানা বৃষ্টি : বিপর্যস্ত জনজীবনযুদ্ধ বিধ্বস্ত গাজার শিশুদের পাশে হামজারাস্বস্তি নিয়ে দিন শেষ করলো বাংলাদেশকুড়িগ্রামে ইয়াবা-হিরোইনসহ আইনজীবী দম্পতি আটকযশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশকালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান, ৪৩০০ টাকা উদ্ধার, জরিমানা ২০০

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিজয়ী

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে মির্জা ফয়সলকে বিজয়ী ঘোষণা করেন। জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে ভূমিধস বিজয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। এ ছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভূল্লী এলাকায় মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভূল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও-১ আসনে এমপি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে ইসি। প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন ৫ জন প্রার্থী।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ