শিরোনাম
ব্রাহ্মণপাড়া ​শিদলাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম আজাদের ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময়কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয় : মানতে নারাজ তাহসিফের বাবামান্দায় ভূমিমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়াধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেনবগুড়ার শেরপুরের দুবলাগাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম গ্রেপ্তারগ্রামপুলিশদের মাঝে ৯৪ বাইসাইকেল ও ১০৪ জনের জন্য পোশাক বিতরণতিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন তৈরির কাজ শেষ পর্যায়ে : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিজয়ীপার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথিপাবনায় ২ নেতাকে গুলি করে হত্যাসরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

বগুড়ার শেরপুরের দুবলাগাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

বগুড়ার শেরপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার দুবলাগাড়ী গ্রামে অভিযান চালান। এ সময় নিজ বসতবাড়ির বারান্দা থেকে নজরুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নজরুল ইসলাম দুবলাগাড়ী গ্রামের মোঃ শামসুল ইসলাম শেখের ছেলে।

এ ঘটনায় শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি একরামুল হোসাইন জানান  ৩০ অক্টোবর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নজরুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর ৩৯। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ