শিরোনাম
গাজীপুরের শ্রীপুরে বরমীতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ​আলফাডাঙ্গায় দুর্গাপূজার পুনর্মিলনী ও পুরস্কার বিতরণব্রাহ্মণপাড়া ​শিদলাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম আজাদের ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময়কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয় : মানতে নারাজ তাহসিফের বাবামান্দায় ভূমিমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়াধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেনবগুড়ার শেরপুরের দুবলাগাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম গ্রেপ্তারগ্রামপুলিশদের মাঝে ৯৪ বাইসাইকেল ও ১০৪ জনের জন্য পোশাক বিতরণতিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন তৈরির কাজ শেষ পর্যায়ে : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিজয়ীপার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথি

ব্রাহ্মণপাড়া ​শিদলাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম আজাদের ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময়

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ২ নং শিদলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে তৎপর রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল কাইয়ুম আজাদ। এরই ধারাবাহিকতায় শুক্রবার ( ৩০ অক্টোবর) বিকেলে তিনি শিদলাই বাজারে এক গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। ​শুক্রবার বিকেলে তিনি শিদলাই বাজারের বিভিন্ন অলিগলি, দোকানপাট এবং বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ পথচারীদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ​গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে তাঁর সাথে একাত্নতা প্রকাশ করেন এবং তাঁকে শুভেচ্ছা জানান। ​এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল কাইয়ুম আজাদ এলাকার শান্তি, শৃঙ্খলা এবং আধুনিক শিদলাই ইউনিয়ন গঠনে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, “জনগণের সুখে-দুঃখে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও জনগণের অধিকার ও সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।” ​বাজারের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই গণসংযোগটি একটি জনস্রোতে রূপ নেয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ