শিরোনাম
ব্রাহ্মণপাড়া ​শিদলাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম আজাদের ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময়কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয় : মানতে নারাজ তাহসিফের বাবামান্দায় ভূমিমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়াধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেনবগুড়ার শেরপুরের দুবলাগাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম গ্রেপ্তারগ্রামপুলিশদের মাঝে ৯৪ বাইসাইকেল ও ১০৪ জনের জন্য পোশাক বিতরণতিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন তৈরির কাজ শেষ পর্যায়ে : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিজয়ীপার্লামেন্টে তুমুল সংঘর্ষ, এমপিদের ঘুসি-লাথিপাবনায় ২ নেতাকে গুলি করে হত্যাসরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

মান্দায় ভূমিমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ দোয়া

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

রাজশাহীর কৃতি সন্তান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় নওগাঁর মান্দা উপজেলায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুলের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

এরই অংশ হিসেবে উপজেলার ৫ নম্বর গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর চৌধুরীপাড়া আল-আকসা জামে মসজিদে জুমার নামাজ শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন ওই মসজিদের ইমাম হাফেজ সাইফুল ইসলাম (শান্ত)।

দোয়া মাহফিলে মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন,“রাজশাহীর মাটি ও মানুষের অত্যন্ত প্রিয় নেতা, রাজশাহী সিটি কর্পোরেশনের দীর্ঘমেয়াদী ও সফল সাবেক মেয়র এবং বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দেশের কল্যাণে এবং জনগণের অধিকার আদায়ে সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজ আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে আবারও দেশ ও জাতির সেবা করার তৌফিক দেন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন গণেশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠন, সতীহাট বাজার বণিক সমিতির সভাপতি রশিদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ