শিরোনাম
খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যাশীঘ্রই নিয়োগ হবে ২৫ হাজার মিডওয়াইফইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলেভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁননগরপাড়া সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধনস্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপিরশিশুতোষ উৎসব ‘জোনাকিদের আসর’মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যুগাজীপুরের শ্রীপুরে বরমীতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ​আলফাডাঙ্গায় দুর্গাপূজার পুনর্মিলনী ও পুরস্কার বিতরণব্রাহ্মণপাড়া ​শিদলাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম আজাদের ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময়কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয় : মানতে নারাজ তাহসিফের বাবা

শীঘ্রই নিয়োগ হবে ২৫ হাজার মিডওয়াইফ

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

শুক্রবার (৩০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায়, দুস্থ ও কর্মজীবী নারীদের সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াৎ হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সারসহ বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানে তারা ভূমিকা রাখবে।

মন্ত্রী বলেন, স্তন ও জরায়ুমুখ ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সরকার ইতোমধ্যে মাধ্যমিক পর্যায়ে টিকাদান কর্মসূচি চালু করেছে বলেও তিনি জানান।

এ সময় আন্তর্জাতিক সম্পর্ক ও দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে মন্ত্রী বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না। আমাদের দেশ আয়তনে ছোট হতে পারে, তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের গুরুত্ব অনেক। বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপরও কারও প্রভুত্ব মেনে নেওয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ