শিরোনাম
খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যাশীঘ্রই নিয়োগ হবে ২৫ হাজার মিডওয়াইফইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলেভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁননগরপাড়া সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধনস্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপিরশিশুতোষ উৎসব ‘জোনাকিদের আসর’মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যুগাজীপুরের শ্রীপুরে বরমীতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ​আলফাডাঙ্গায় দুর্গাপূজার পুনর্মিলনী ও পুরস্কার বিতরণব্রাহ্মণপাড়া ​শিদলাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুম আজাদের ব্যাপক গণসংযোগ ও কুশল বিনিময়কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয় : মানতে নারাজ তাহসিফের বাবা

নগরপাড়া সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

প্রায় দুই যুগ ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদের ওপর নির্মাণাধীন নগরপাড়া সেতুর কাজ দ্রুত শেষ করে চলাচলের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজার এলাকায় পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসন এবং রূপগঞ্জসহ আশপাশের এলাকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজ শুরু হয়। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন স্বার্থান্বেষী মহল ও কয়েকটি আবাসন কোম্পানির সিন্ডিকেটের চক্রান্তে প্রকল্পটির অগ্রগতি থমকে যায় বলে অভিযোগ তাঁদের।

বক্তারা বলেন, দুই যুগ পেরিয়ে গেলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেতুটির নির্মাণকাজ শেষ না হওয়া রূপগঞ্জবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তৎকালীন সময়ে ৭ দশমিক ৩০ মিটার প্রশস্ত সেতুটির প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫ কোটি ৬০ লাখ টাকা। নির্মাণকাজ শুরুর পর মূল অবকাঠামোর বড় একটি অংশ তৈরি হলেও পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। এরপর টেন্ডার জটিলতা, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং স্থানীয় ও বহিরাগত আবাসন সিন্ডিকেটের বাধার কারণে সেতুটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকে বলে অভিযোগ রয়েছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন, সেতুটি চালু না হওয়ায় ঢাকা শহরের কাছাকাছি অবস্থান করেও রূপগঞ্জ ও কায়েতপাড়া অঞ্চলের লাখ লাখ মানুষকে যাতায়াতের জন্য প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হচ্ছে। এতে প্রতিদিন মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে জ্বালানি খরচ ও গণপরিবহনের ভাড়া। বিশেষ করে মুমূর্ষু রোগী, বয়স্ক ব্যক্তি এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, নগরপাড়া সেতু চালু হলে রূপগঞ্জের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। একই সঙ্গে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতেও সেতুটি ভূমিকা রাখতে পারে। তাই দ্রুত নির্মাণকাজ শেষ করে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদের অন্যতম সংগঠক ও প্রতিনিধি আহসান উল্লাহ মাস্টার, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মামুন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল খান, ব্যাংকার আবু বকর সিদ্দিক, বাংলাদেশ পাটশিল্প সমিতির সাবেক সভাপতি হাসেন আলী ব্যাপারী, স্বেচ্ছাসেবক দল নেতা শিপলুসহ স্থানীয় অনেকে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ