শিরোনাম
পরিচয় মিলেছে নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের৩০ দিনের নিষেধাজ্ঞার মুখে রোনালদোসেলফিই বলে দেবে ক্যানসার রোগি বাঁচবে কতোদিনবনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারনারী এমপিকে গাড়িচাপা, এক পা বিচ্ছিন্নধুনটের এলাঙ্গীতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিষ্টন৩০০ ফিট এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযান, নারীসহ আটক ৮৪যশোরে পূজা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত, আহত ৪সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচিবগুড়ার সারিয়াকান্দিতে পাঁচ দুর্গাপূজা মণ্ডপে সিরাজুল ইসলাম ফুলের আর্থিক সহায়তাপাঁচবিবি পৌরসভায়  ছয় পূজামণ্ডপে মেয়র প্রার্থী শামীমের ১ লাখ ৩০ হাজার টাকা অনুদানঝিনাইদহের কালীগঞ্জে বেদে পল্লীর দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, বাড়ি-ঘর ভাংচুর আহত-৭ জন

পদ্মায় মা ইলিশ ধরায় ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ১ লাখ মিটার জাল

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের পদ্মা নদীতে ইলিশ শিকারের অভিযোগে ১৮ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে লৌহজং ও শ্রীনগর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। এ সময় প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।

অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু ও হাছিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম, শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মালেক খসরু খান, মাওয়া কোস্টগার্ডের সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নদীতে নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ