শিরোনাম
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রীপরিচয় মিলেছে নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের৩০ দিনের নিষেধাজ্ঞার মুখে রোনালদোসেলফিই বলে দেবে ক্যানসার রোগি বাঁচবে কতোদিনবনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারনারী এমপিকে গাড়িচাপা, এক পা বিচ্ছিন্নধুনটের এলাঙ্গীতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিষ্টন৩০০ ফিট এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযান, নারীসহ আটক ৮৪যশোরে পূজা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত, আহত ৪সাংবাদিক হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীপুরে সাংবাদিকদের কর্মসূচিবগুড়ার সারিয়াকান্দিতে পাঁচ দুর্গাপূজা মণ্ডপে সিরাজুল ইসলাম ফুলের আর্থিক সহায়তাপাঁচবিবি পৌরসভায়  ছয় পূজামণ্ডপে মেয়র প্রার্থী শামীমের ১ লাখ ৩০ হাজার টাকা অনুদান

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

মুন্সীগঞ্জের নতুনগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৫০ পিস ইয়াবা ও ফেন্সিডিল জাতীয় তরল মাদক WINCEREX-এর ৬ বোতলসহ রতন মাঝি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন নতুনগাঁও এলাকায় রহিমের মালিকানাধীন ‘তাহমিদ অটো পার্টস’ দোকানের সামনের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই রাশেদ মুন্সী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রতন মাঝিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার রতন মাঝি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর এলাকার হানিফ মাঝির ছেলে। তিনি মুন্সীগঞ্জ সদর থানাধীন দক্ষিণ ইসলামপুরে খুকির বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ