
(প্রতিবাদস্বরূপ)
রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের
মনে সকাল থেকে সন্ধ্যা,
প্রাণের স্পন্দনে বাজে তার
গানের সুধাময় গন্ধা।
ভোরের আলোয় ভুবন ভাসে
তারই কলম ছোঁয়ায়,
দুপুর রোদে ছায়া হয়ে জড়িয়ে
থাকেন মায়ায়।
বিকেল বেলার শান্ত হাওয়ায়
ছড়ায় তারই বাণী,
সন্ধ্যা নামে যখন ধরায় পাই
যে তারই টানি।
হৃদয় মাঝে রক্তকণিকায় মিশে
আছে তার সুর,
তার ছোঁয়াতে ঘুচে গেছে
মনের যতোই দূরত্ব।
বাঙালির এই সত্তা জুড়ে
তার অমর প্রকাশ,
সকাল থেকে সন্ধ্যা অবধি
তারই দীর্ঘ নিঃশ্বাস।।

