শিরোনাম
সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রীএবার বিগ ব্যাশ মাতাবেন মুস্তাফিজসংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন এলিজা জামানআরামবাগ হাই স্কুলের ২০ শিক্ষার্থী পেল পাঠ্যবইটুপটুপ রিসোর্টে আগুন: ১০ জনের পরিচয় শনাক্ত, নিখোঁজ নাসরিনফিজির বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদনশিল্পী-সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে ধানমন্ডিতে পুলিশের বাধাআরও এক জোড়া ট্রেন ঢাকা-কক্সবাজার রুটেইকরামুল কবীর ইল্টুকে আহ্বায়ক এবং শ,ম, কামাল হোসেনকে সদস্য সচিব করে ৫৬ সদস্যের, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ঢাকা-১ বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠনমাগুরায় জেলা রাজস্ব কমিটি ও অক্টোবরের স্টাফ সভা অনুষ্ঠিতসুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৪ শিশু আহত

সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট
facebook sharing button

সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির অনুরোধ অনুমোদন করেছে মিসরের পার্লামেন্ট। Advertisement

সোমবার (২৬ অক্টোবর) পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় এ অনুমোদন দেওয়া হয়। খবর আনাদোলুর।

পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে দেশটির ভূখণ্ড, সার্বভৌমত্ব ও পবিত্র স্থানগুলো রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন সিসি। এর আওতায় সেনা মোতায়েনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।Advertisement

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে পার্লামেন্টে রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা হয়। প্রেসিডেন্ট সিসির অনুরোধে গত ১৮, ১৯ ও ২৬ অক্টোবর এসব বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন এবং মিসর ও আরব বিশ্বের জাতীয় নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন আইনপ্রণেতারা। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা অংশ নেন।Advertisement

মিসরের জাতীয় প্রতিরক্ষা পরিষদের ১৮ অক্টোবরের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের সঙ্গে এই অনুমোদন সামঞ্জস্যপূর্ণ বলেও জানিয়েছে পার্লামেন্ট।

তবে কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। একই সঙ্গে সৌদি আরবে মিসরের সেনা মোতায়েনের বিষয়টিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এর আগে সোমবার পার্লামেন্ট স্পিকার হিশাম বাদাওয়ির সভাপতিত্বে তৃতীয় দফায় রুদ্ধদ্বার বৈঠকে বসেন আইনপ্রণেতারা। এর আগে গত সপ্তাহে সিসির অনুরোধে আরও দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ অনুমোদন দেওয়া হলো।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদ এবং ইয়েমেন সীমান্তসংলগ্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাও রয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ