শিরোনাম
সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রীএবার বিগ ব্যাশ মাতাবেন মুস্তাফিজসংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন এলিজা জামানআরামবাগ হাই স্কুলের ২০ শিক্ষার্থী পেল পাঠ্যবইটুপটুপ রিসোর্টে আগুন: ১০ জনের পরিচয় শনাক্ত, নিখোঁজ নাসরিনফিজির বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদনশিল্পী-সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে ধানমন্ডিতে পুলিশের বাধাআরও এক জোড়া ট্রেন ঢাকা-কক্সবাজার রুটেইকরামুল কবীর ইল্টুকে আহ্বায়ক এবং শ,ম, কামাল হোসেনকে সদস্য সচিব করে ৫৬ সদস্যের, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ঢাকা-১ বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠনমাগুরায় জেলা রাজস্ব কমিটি ও অক্টোবরের স্টাফ সভা অনুষ্ঠিতসুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৪ শিশু আহত

আরও এক জোড়া ট্রেন ঢাকা-কক্সবাজার রুটে

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

সোমবার (২৬ অক্টোবর) ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে মহানগর এক্সপ্রেসের ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এই রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত বাড়িয়ে এ ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। এই রুটের যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

মহানগর এক্সপ্রেসের এই যাত্রার মাধ্যমে ঢাকা-কক্সবাজার রুটে মোট ট্রেনের সংখ্যা হলো তিন জোড়া।

ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮টা ৩০ মিনিটে এবং কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টায়। অন্যদিকে কক্সবাজার থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সকাল ৯টায় এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

উভয় ক্ষেত্রে যাত্রার মোট রানিং টাইম ধরা হয়েছে ৯ ঘণ্টা ৩০ মিনিট। ট্রেনটির রেক বেইজ, ওয়াটারিং ও ক্লিনিং হবে কক্সবাজারে। প্রতি রোববার থাকবে সাপ্তাহিক বন্ধ। মোট আসন সংখ্যা ৭৩৬ ও ৭০৬টি, পূর্বের নির্ধারিত ভাড়ার হার অনুযায়ী এর ভাড়া প্রযোজ্য হবে।

বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে দুই জোড়া ট্রেন চলাচল করছে- পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস। পর্যটননগরী কক্সবাজারের এই রুটে ট্রেনে চলাচলের জন্য যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম রুটে পরিচালিত ট্রেনেটির রুট বর্ধিত করে কক্সবাজার পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ