শিরোনাম
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ জনের পরিচয় শনাক্ত, নিখোঁজ নাসরিনফিজির বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদনশিল্পী-সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে ধানমন্ডিতে পুলিশের বাধাআরও এক জোড়া ট্রেন ঢাকা-কক্সবাজার রুটেইকরামুল কবীর ইল্টুকে আহ্বায়ক এবং শ,ম, কামাল হোসেনকে সদস্য সচিব করে ৫৬ সদস্যের, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ঢাকা-১ বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠনমাগুরায় জেলা রাজস্ব কমিটি ও অক্টোবরের স্টাফ সভা অনুষ্ঠিতসুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৪ শিশু আহতবাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না- সেলিমুজ্জামান সেলিম এমপিরাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার ছাড়া শুধু ক্ষমতার পরিবর্তনে কোনো সুফল আসবে না : নাহিদ ইসলামসোনারগাঁয়ে ধর্মীয় স্থাপনা ও কবরস্থানের পাশে ময়লার ডাম্পিং স্টেশন প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধনযশোরে শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৪ শিশু আহত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়  কুকুরের আক্রমণে চার শিশু আহত হয়েছে।শুরু হয়েছে এক পর এক কুকুর ও শিয়ালের আক্রমণে শিশু, নারী ও পুরুষ আহত হওয়ার ঘটনায় এলাকায়  উদ্বেগ উদ্কন্ঠায় । বিগত এক মাসেই উপজেলায় কুকুরের কামড়ে আটজন এবং শিয়ালের আক্রমণে নয়জন আহত হয়েছিলেন।

রোববার সন্ধ্যায়  উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের ক্লিনিকপাড়া চার জন আহত হয়েছে । আহত শিশুরা হলো, তালুক বেলকা গ্রামের মো. কামরুজ্জামান মিয়ার দেড় বছর বয়সী মেয়ে সারাহ আক্তার, মো. আতাউর রহমানের মেয়ে মানহা আক্তার (২), মো. মাসুদ মিয়ার ছেলে হোসাইন মিয়া (৬) এবং মো. মোনারুল ইসলামের ছেলে তামিম মিয়া (৭)।

স্থানীয় নিকট থেকে জানা যায়, সন্ধ্যায় একটি কুকুর হঠাৎ শিশুদের ওপর আক্রমণ করে। এতে চার শিশু আহত হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। 

হাসপাতাল সূত্র জানা যায় , সারাহ আক্তারের বাম হাত, চোখের নিচে ও বুকে কামড়ের ক্ষত রয়েছে। মানহা আক্তারের বুকে, হোসাইন মিয়ার বাম হাতে এবং তামিম মিয়ার ডান হাতে কামড়ের ক্ষত হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান বলেন, ‘কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ