শিরোনাম
বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনচলনবিল তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণউপজেলা পরিষদের মাসিক সভায় উপস্থিত এমপি আব্দুস সাত্তারআলফাডাঙ্গায় ৭৫ কুরআন প্রতিযোগীকে সংবর্ধনাবগুড়ার শেরপুরে গাঁজা সেবন ও বিক্রি করার দায়ে ৪ জনের ৬ মাসের কারাদণ্ডঅন্য খাতের তুলনায় মাদরাসায় দুর্নীতির পরিমাণ খুবই কম: মুন্সি বিল্লালসুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যু,গ্রেপ্তার- ১৬বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতিতিন ম্যাচ নিষিদ্ধ নেইমারআকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিতসুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. সৈকত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহানা পারভীন, পাট কর্মকর্তা আব্দুল মমিন, রিসার্চ সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাবুর রহমান ও বন কর্মকর্তা নসরত জামান। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিথিরা হাত ধোয়ার গুরুত্ব এবং স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ