শিরোনাম
অন্য খাতের তুলনায় মাদরাসায় দুর্নীতির পরিমাণ খুবই কম: মুন্সি বিল্লালসুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যু,গ্রেপ্তার- ১৬বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতিতিন ম্যাচ নিষিদ্ধ নেইমারআকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিতসুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীনাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বানপল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশকমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টীয় মর্যাদায় সৎকারশ্রীনগরে  বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা  অনুষ্ঠিতবাংলাদেশ দ্বিতীয় সুন্দরবন নিঝুম দ্বীপ: নদী ভাঙনের মুখেও পর্যটকদের উপচে পড়া ভিড়

অন্য খাতের তুলনায় মাদরাসায় দুর্নীতির পরিমাণ খুবই কম: মুন্সি বিল্লাল

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

অন্যান্য খাতের তুলনায় মাদরাসাগুলোতে দুর্নীতির পরিমাণ খুবই কম বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন। তিনি বলেন, আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীরা অত্যন্ত সততার সাথে জীবনযাপন করেন। অথচ সামান্য ঘটনায় কিছু সংবাদমাধ্যমে মাদরাসা নিয়ে অতিমাত্রায় নেতিবাচক প্রচার চালানো হয়, যা কাম্য নয়।

​বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী আলফাডাঙ্গা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ​উপজেলার ২৮টি মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ী ৭৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

​হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি হাফেজ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, সাধারণ সম্পাদক হাফেজ সফিউল্লাহ ও কোষাধ্যক্ষ মুফতি আশিকুর রহমান প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ