নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে (২৯ অক্টোবর) বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসাবে
সভায় উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ডিমলা থানার (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি মীর হাসান আল বান্না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আরএমও) ডাঃ আতিকুল রহমান আতিক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, সমবায় কর্মকর্তা জাহিদুল আলম, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, টেপাখড়িগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ,চেয়ারম্যানবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাসিক সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, সরকারি সেবার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।








