শিরোনাম
অন্য খাতের তুলনায় মাদরাসায় দুর্নীতির পরিমাণ খুবই কম: মুন্সি বিল্লালসুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যু,গ্রেপ্তার- ১৬বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতিতিন ম্যাচ নিষিদ্ধ নেইমারআকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিতসুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীনাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বানপল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশকমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টীয় মর্যাদায় সৎকারশ্রীনগরে  বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা  অনুষ্ঠিতবাংলাদেশ দ্বিতীয় সুন্দরবন নিঝুম দ্বীপ: নদী ভাঙনের মুখেও পর্যটকদের উপচে পড়া ভিড়

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধের মৃত্যু,গ্রেপ্তার- ১৬

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হক (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত মকবুল হক উপজেলার দক্ষিণ সীচা (ছাতিনাবাড়ী) এলাকার মৃত ফেলান উদ্দিন ও মৃত ধলি বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই থেকে তিন মাস ধরে ১৬ শতাংশ জমি নিয়ে মকবুল হকের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় প্রতিপক্ষের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাশেদুল ইসলাম (২৮), পিতা নজরুল ইসলাম; রেজাউল করিম (২৮), পিতা মো. সাহাবুদ্দিন; মো. মোকছেদুল ইসলাম (১৮), পিতা মো. নজরুল ইসলাম; আবিল হোসেন (১৮), পিতা মো. নজরুল ইসলাম; মিন্টু মিয়া (৩৫), পিতা আব্দুল জব্বার; মঞ্জু মিয়া (৪০), পিতা মৃত লছম উদ্দিন; মো. লিটন মিয়া (৩৫), পিতা আব্দুল জব্বার; এবং নজরুল ইসলাম, পিতা মৃত লছম উদ্দিন। তাঁদের সবার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতিনাবাড়ী এলাকায়।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ