শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

কয়েক দিনের টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ায় নাটোরের সিংড়ায় পাকা আমন ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হলেও ঠিক পাকা ধান কাটার মৌসুমে এমন আবহাওয়ায় ফসল ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক জমিতে পানি জমে থাকায় নুয়ে পড়া পাকা ধান ও কাটা ধানের আঁটি পানির নিচে তলিয়ে গেছে।

​বৈরী আবহাওয়ার কারণে মাঠে পর্যাপ্ত শ্রমিকও পাওয়া যাচ্ছে না। শ্রমিক সংকটের পাশাপাশি বাড়তি মজুরি চেয়েও কাজ করতে চাইছেন না অনেকে। এমন পরিস্থিতিতে বিঘাপ্রতি ২ থেকে ৩ মণ পর্যন্ত ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি বিভাগ জানিয়েছে, দুই-এক দিনের মধ্যেই আবহাওয়া অনুকূলে আসবে, ফলে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।

​সরেজমিনে উপজেলার ইটালী ও শুকাশ ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, জমির পাকা ধান নুয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে কাটা ধানের আঁটি ও নুয়ে পড়া পাকা ধান পানিতে ডুবে আছে। প্রতিকূল আবহাওয়ায় মাঠে শ্রমিকের দেখা মেলেনি। দ্রুত আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় দিন গুনছেন কৃষকরা।

​ইটালী ইউনিয়নের শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক জানান, তাঁর ১০ বিঘা জমির মধ্যে ৬ বিঘার ধান ইতোমধ্যে ঘরে তুলেছেন। বাকি ৪ বিঘা জমির পাকা ধান নুয়ে পড়েছে। বেশি টাকা দিতে চেয়েও শ্রমিক না পাওয়ায় তিনি দুশ্চিন্তায় রয়েছেন।

​শুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামের কৃষক মুকুল শেখ বলেন, “জমির ধান পেকে গেছে। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় ধান কাটতে পারছি না। শ্রমিকের সংকটের পাশাপাশি মজুরিও বেশি চাচ্ছে। এভাবে আরও কয়েক দিন বৃষ্টি হলে জমিতেই ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।”

​একই গ্রামের কৃষক রহিম মন্ডল বলেন, “এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু ধান কাটার সময় এমন বৃষ্টি আমাদের বিপদে ফেলেছে। জমিতে পানি জমে থাকায় ধান কাটতে সমস্যা হচ্ছে। আবার কাটা ধানের আঁটিও পানিতে ডুবে যাচ্ছে। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে ফলন কমে যাবে, এতে আমাদের লোকসান গুনতে হবে।”

​এ বিষয়ে সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে। এবার ফলন ভালো হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কিছু মাঠের কৃষক ধান কাটতে বিলম্বের মুখে পড়েছেন। তবে এতে চিন্তার কোনো কারণ নেই; দুই-এক দিনের মধ্যেই আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে, ফলে কৃষকদের তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ