শিরোনাম
বিচারকের কাছে পলকের ক্ষোভসিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় ১৪৪ ধারা জারিবিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় চবির ৭ শিক্ষকচুয়াডাঙ্গায় জব্দকৃত ৯১২ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি: মুখে হাসি প্রান্তিক চাষিদেরবিশ্বজুড়ে তীব্র হচ্ছে এল নিনো, সতর্কবার্তা জাতিসংঘেরইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ৩২কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলাপায়ুপথে মিললো ৩ সোনার ডিমচলতি বছরেই গঙ্গা চুক্তি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ : লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশসংস্কৃতি মন্ত্রীর দিকনির্দেশনায় মহম্মদপুরের চুড়ারগাতী গ্রামে মধুমতির নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাবিদ্যালয়সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিলেন মেয়র

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় চবির ৭ শিক্ষক

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

বিশ্বসেরা গবেষক ও বিজ্ঞানীদের আন্তর্জাতিক তালিকায় স্থান করে নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৭ জন শিক্ষক-গবেষক। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক গবেষণা সাময়িকী প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্টস’ তালিকা অনুসন্ধানে চবির এই গবেষকদের নাম উঠে আসে।

জানা গেছে, গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, এইচএম-ইনডেক্স, একক ও প্রধান লেখক হিসেবে অবদান, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের প্রভাব মূল্যায়ন ও সমন্বিত স্কোরের বস্তুনিষ্ঠ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তালিকাটি তৈরি করা হয়েছে। 

প্রকাশিত গবেষকদের তালিকায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এন এম আলমগীর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম আবে কাউছার, রসায়ন বিভাগের প্রভাষক ইমরানুল কবির।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, ইনস্টিটিউট অব মেরিন সাইন্সেসের অধ্যাপক ড. এস. এম. শরিফুজ্জামান স্থান করে নিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ