শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

রায়গঞ্জে পুলিশের কড়া পাহারা, চেকপোস্টে চলছে তল্লাশি

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ১৯ নভেম্বর থেকে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের রায়গঞ্জে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বুধবার সন্ধ্যা থেকেই মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার সকালেও উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও জনবহুল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের নেতৃত্বে রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের একাধিক দল নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন এবং সলঙ্গা থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের টহল ও নজরদারি।

বুধবার সন্ধ্যা থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাতভর চেকপোস্ট বসানো হয়। এসব চেকপোস্টে যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং টহল কার্যক্রম পরিচালনা করে পুলিশ। বৃহস্পতিবার সকালেও উপজেলার চাঁন্দাইকোনা মহাসড়ক এলাকায় চেকপোস্ট পরিচালনা করতে দেখা যায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান নিজে উপস্থিত থেকে নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন।

চাঁন্দাইকোনা, ধানগড়া, ভূঁইয়াগাতী, সলঙ্গা ও হাটিকুমরুলসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে পুলিশের একাধিক দল দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শুধু আজ নয়, প্রতিদিনই কাজ করে যাচ্ছি। পুলিশের কাজই হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। দেশে যেন নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য নিজে মাঠে উপস্থিত থেকে কাজ করছি। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এরপরও কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আমাদের তৎপরতা বাড়ানো হয়েছে।”

পুলিশের এমন তৎপরতায় রায়গঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ