শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

নাটোর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

গত ১৫ নভেম্বর, ২০২৬ (রবিবার) সকাল ০৮.৩০ ঘটিকায় নাটোর জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড ও ১০:০০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স, ড্রিল শেডে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নাটোর জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়।

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। তিনি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার উপর গুরুত্বারোপ করেন এবং দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতা বজায় রাখার আহ্বান জানান। তিনি দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য উপস্থিত সকল পুলিশ সদস্যকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও পুলিশ সুপার মহোদয় উক্ত সময় জেলা পুলিশের বিভিন্ন শাখা যেমন- যানবাহন শাখা, রেশন স্টোর, ফোর্স ব্যারাক, অস্ত্রাগার, পুলিশ হাসপাতাল, সি স্টোর, ডি স্টোর সহ পুলিশ লাইন্স সংশ্লিষ্ট অফিসসূমহ পরিদর্শন করেন। 

মাস্টার প্যারেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব নূর মোহাম্মদ আলী, সহকারি পুলিশ সুপার, সিংড়া সার্কেল, নাটোর। 

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স, ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় যোগদান করেন। শুরুতে বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয়। একই সাথে জেলা পুলিশের সকল থানা-ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। 

পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল অফিসার ও ফোর্সের বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত সমস্যা এবং অসুবিধার কথা অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন। তিনি তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন। যে সকল বিষয়গুলো তাৎক্ষণিক সমাধান করা সম্ভব হয়নি, সেগুলো ধাপে ধাপে পরবর্তীতে সমাধানের আশ্বাস প্রদান করেন। 

এছাড়াও উক্ত কল্যাণ সভায় মামলার রহস্য উদঘাটন, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, আসামীদের গ্রেফতার এবং বিভিন্ন পারফরম্যান্স বিবেচনায় পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার, নাটোর মহোদয়। 

এ সময় জনাব সুমন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব উদয় কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল, জনাব শোভন চন্দ্র হোর, অতিরিক্ত পুলিশ সুপার, বড়াইগ্রাম সার্কেল, জনাব নূর মোহাম্মদ আলী, সহকারি পুলিশ সুপার, সিংড়া সার্কেল, সহকারি পুলিশ সুপার (প্রবেশনার), নাটোর জেলার সকল থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, টিআই সহ নাটোর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ