শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতিতিন ম্যাচ নিষিদ্ধ নেইমারআকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিতসুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীনাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বানপল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশকমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টীয় মর্যাদায় সৎকারশ্রীনগরে  বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা  অনুষ্ঠিতবাংলাদেশ দ্বিতীয় সুন্দরবন নিঝুম দ্বীপ: নদী ভাঙনের মুখেও পর্যটকদের উপচে পড়া ভিড়রাজাপুর সেতুর অসম্পূর্ণ প্রকল্প সমাপ্তির সিদ্ধান্ত, নতুন প্রকল্পের অপেক্ষায় দক্ষিণ কুলাউড়াবগুড়া শেরপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

চুরি ও লুটপাটের মামলায় আটক অপু ও ফয়সালের দৃষ্টান্তমূলক শাস্তি ও মালামাল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

​গাজীপুরের শ্রীপুরে চুরি ও লুটপাটের মামলায় আটক দুই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি এবং লুণ্ঠিত মালামাল দ্রুত উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।

​সম্প্রতি শ্রীপুর উপজেলায় ভুক্তভোগী পরিবারের নিজস্ব আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র তাদের বাড়িতে হানা দিয়ে মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল চুরি ও লুটপাট চালায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ তৎপরতা চালিয়ে অপু ও ফয়সাল নামের দুই আসামিকে গ্রেপ্তার করে। তবে আসামিরা গ্রেপ্তার হলেও চোর চক্রের কাছ থেকে চুরি হওয়া সমস্ত মালামাল এখনো পুরোপুরি উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

​ভুক্তভোগী পরিবার ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামিরা আইনের ফাঁকফোকর দিয়ে যেন পার পেয়ে যেতে না পারে, সেজন্য তাদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তাদের সর্বস্বান্ত হওয়া মালামাল দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ