শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

কয়রার মামলায় আট মাস পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় আট মাস পর ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত তিন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য খোন্তাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মোহাম্মদ রুবেল গাজী (২৮), তাঁর স্ত্রী আছিয়া খাতুন (৪৮) ও ছেলে ইউসুফ গাজী (২৪)।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, গত ২৫ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় কয়রা থানায় মামলাটি করা হয়। মামলার পর থেকে ভুক্তভোগী কিশোরী আফরোজা সুলতানা (১৬) এবং এজাহারভুক্ত কয়েকজন আসামি পলাতক ছিলেন। তাঁদের উদ্ধারে ও গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালায়।

ওসি আরও বলেন, এর আগে মামলার ৩ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ অভিযানে কিশোরীকে উদ্ধার এবং তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য দিয়ে মামলার সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ