শিরোনাম
৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক : জরুরি সার আমদানিতে ইআরডির সঙ্গে চুক্তি সইবন্ধ থাকবে এটিএম কার্ড: ৬ দিন কিছু সেবা বন্ধ থাকবে ৩০ ব্যাংকেরনাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহত ৩২মার্কেট-দোকানপাট খোলার নতুন নির্দেশনাহুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে প্রাণ গেল কুমিল্লার যুুবকেরবিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রপূজামণ্ডপগুলোতে দূর্গাপূজার ব্যাপক প্রস্তুতি: কলমাকান্দায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরাজড়িতদের শাস্তির দাবি: সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল রাবিআজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাতগণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রীপ্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপানসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিটপড়া হয়েছে ০ বার

ভারতের উত্তর প্রদেশে এক শহীদ সেনাসদস্যের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়ে তার পরিবারের তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ওই সেনাসদস্যের ছেলে, ভাই, ভাতিজা এবং অ্যাম্বুলেন্সের চালক। গত রোববার সকাল আটটার দিকে অযোধ্যা-সুলতানপুর সীমান্তের কাছে হালিয়াপুর এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৭৯.৬ কিলোমিটার পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। সুবেদার মেজর সত্যবান সিংয়ের মরদেহ চণ্ডীগড় (পঞ্চকুলা) থেকে তার নিজ গ্রাম দেওরিয়ার গালিয়া দুদহাইলায় নিয়ে যাওয়া হচ্ছিল।

সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মারা যান সত্যবানের ছেলে গৌরব সিং (২৮) এবং চালক জসপাল (৩০)। গুরুতর আহত অবস্থায় ভাই রাজন চৌধুরী (৩৫/৩৬) ও ভাতিজা রাম সমুজ সিং (৪০)-কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান। সত্যবানের মরদেহ হালিয়াপুর থানায় রাখা হয়েছে। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সামরিক মর্যাদায় সত্যবানের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ