শিরোনাম
৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক : জরুরি সার আমদানিতে ইআরডির সঙ্গে চুক্তি সইবন্ধ থাকবে এটিএম কার্ড: ৬ দিন কিছু সেবা বন্ধ থাকবে ৩০ ব্যাংকেরনাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহত ৩২মার্কেট-দোকানপাট খোলার নতুন নির্দেশনাহুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে প্রাণ গেল কুমিল্লার যুুবকেরবিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রপূজামণ্ডপগুলোতে দূর্গাপূজার ব্যাপক প্রস্তুতি: কলমাকান্দায় প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরাজড়িতদের শাস্তির দাবি: সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল রাবিআজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ছুরিকাঘাতগণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রীপ্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপানসড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের বিক্ষোভ

জড়িতদের শাস্তির দাবি: সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল রাবি

প্রকাশ: হালনাগাদ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা।সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিভাগের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকরা অংশ নেন।

কর্মসূচিতে রাবি প্রেসক্লাবের সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আশিকুল রহমান ধ্রুব বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও হামলার আশঙ্কা রয়েছে। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন বলেন, জুলাইয়ের পর ক্যাম্পাসে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর এমন হামলার ঘটনা প্রত্যাশিত নয়। সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদভাবে কাজের পরিবেশ নিশ্চিত করা জরুরি।

হামলায় জড়িতদের যথাযথ প্রক্রিয়ায় দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।এদিকে মানববন্ধনে বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম জানান, হামলার ঘটনায় সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ একটি মামলা করেছে। পাশাপাশি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।অন্যদিকে রাবিতে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকদের দেখতে গিয়ে তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তিনি বলেন, সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে তাদের কণ্ঠরোধ করার সুযোগ নেই। ক্যাম্পাসে শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনভাবে কাজের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। উল্লেখ্য, রোববার রাতে বিশ^বিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ