শিরোনাম
তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন পার্বত্য মন্ত্রীরসোনা-রুপার দাম আরও কমলোসৌদির বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধমাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতিরতারা ভোটের আগে মানুষকে বেহেশতের লোভ দেখায়, আবার পূজায় ঢাকের তালে নাচেআইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায় : নাহিদ ইসলামসৌদি আরবে ৭ হাজার বাংলাদেশী কারাবন্দিবিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ !১২ দফা ভূকম্পন ইতালিতে : সতর্কতা জারিনারায়ণগঞ্জে অভিযানে গ্রেপ্তার ৭১বগুড়ায় রিকশা-ভ্যান শ্রমিকদের ঐক্যবদ্ধ করতে প্রচারণা, কল্যাণ তহবিল গঠনের উদ্যোগবগুড়া কারাগারে আটক ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতির মৃত্যু

মান্দায় আন্তঃউপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ৩ মিনিট

নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশে আন্তঃউপজেলা চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। যুবসমাজকে মাদক ও জুয়াসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন এলাকার ১৬টি ফুটবল দল অংশ নেবে। এরমধ্যে উদ্বোধনী ম্যাচে এনবি প্যাসিফিক ফুটবল একাডেমি, বগুড়া ও জোঁকাহাট ফুটবল একাডেমি অংশগ্রহণ করে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। পরে বিশেষ অতিথি মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. মকলেছুর রহমান মকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল মতিন মন্ডলের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, বিএনপি নেতা আব্দুল মান্নান ও নুরুল ইসলাম।

এ ছাড়া গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, মটগাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সদেরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রসাদপুর ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলের জন্য ৪০ হাজার টাকা নগদ পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. আব্দুল মতিন মন্ডল বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার অন্যতম উপায়। যুবসমাজকে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই আমাদের এ আয়োজন।’

তিনি আরও বলেন, ‘গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। কিন্তু পর্যাপ্ত সুযোগের অভাবে তারা নিজেদের মেধা বিকাশ করতে পারে না। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে নতুন খেলোয়াড় উঠে আসবে। পাশাপাশি তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে।’

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, গ্রামীণ জনপদে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হলে একদিকে যেমন নতুন খেলোয়াড় তৈরি হবে, অন্যদিকে যুবসমাজ খেলাধুলামুখী হবে।

আয়োজকরা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী একই মাঠে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ