শিরোনাম
বিচারকের কাছে পলকের ক্ষোভসিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় ১৪৪ ধারা জারিবিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় চবির ৭ শিক্ষকচুয়াডাঙ্গায় জব্দকৃত ৯১২ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি: মুখে হাসি প্রান্তিক চাষিদেরবিশ্বজুড়ে তীব্র হচ্ছে এল নিনো, সতর্কবার্তা জাতিসংঘেরইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ৩২কাতারের উত্তর উপকূলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলাপায়ুপথে মিললো ৩ সোনার ডিমচলতি বছরেই গঙ্গা চুক্তি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ : লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশসংস্কৃতি মন্ত্রীর দিকনির্দেশনায় মহম্মদপুরের চুড়ারগাতী গ্রামে মধুমতির নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাবিদ্যালয়সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিলেন মেয়র

সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিটপড়া হয়েছে ০ বার

সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। একই এলাকায় একই সময়ে দুই পক্ষের মিছিল, সভা ও সমাবেশের কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়। গত বুধবার বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাসেমের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় বিএনপির দুই পক্ষ পৃথক কর্মসূচির ঘোষণা দেয়।

এক পক্ষ গত ২৭ সেপ্টেম্বরের জমি সংক্রান্ত বিরোধীদের জেরে সংঘর্ষে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। অন্য পক্ষ লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএনপি তাজ মিয়া ও বিএনপি নেতা সফির মিয়াসহ একই ঘটনার জেরে করা মামলার প্রতিবাদে ‘উপজেলার সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয়। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, একই এলাকায় একই সময়ে দুই পক্ষের কর্মসূচি অনুষ্ঠিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাকবাংলো ও আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে লাঠিসোঁটা ও বিস্ফোরক দ্রব্য বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের গণজমায়েতের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। এদিকে ১৪৪ ধারা জারির পর বৃহস্পতিবারের কর্মসূচি ঘিরে বিশ্বনাথে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই এলাকায় পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ। বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ‘একই এলাকায় একই বিষয় নিয়ে দুটি পক্ষ কর্মসূচি দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারার আদেশ কার্যকর থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সকাল থেকেই মাঠে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ