শিরোনাম
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ জনের পরিচয় শনাক্ত, নিখোঁজ নাসরিনফিজির বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদনশিল্পী-সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে ধানমন্ডিতে পুলিশের বাধাআরও এক জোড়া ট্রেন ঢাকা-কক্সবাজার রুটেইকরামুল কবীর ইল্টুকে আহ্বায়ক এবং শ,ম, কামাল হোসেনকে সদস্য সচিব করে ৫৬ সদস্যের, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ঢাকা-১ বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠনমাগুরায় জেলা রাজস্ব কমিটি ও অক্টোবরের স্টাফ সভা অনুষ্ঠিতসুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৪ শিশু আহতবাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না- সেলিমুজ্জামান সেলিম এমপিরাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার ছাড়া শুধু ক্ষমতার পরিবর্তনে কোনো সুফল আসবে না : নাহিদ ইসলামসোনারগাঁয়ে ধর্মীয় স্থাপনা ও কবরস্থানের পাশে ময়লার ডাম্পিং স্টেশন প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধনযশোরে শার্শা উপজেলা প্রেস ক্লাবের সভাপতির সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার ছাড়া শুধু ক্ষমতার পরিবর্তনে কোনো সুফল আসবে না : নাহিদ ইসলাম

প্রকাশ:
পড়তে সময় লাগবে ৩ মিনিট

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার ছাড়া শুধু ক্ষমতার পরিবর্তনে কোনো সুফল আসবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। তিনি বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যিনিই আসুন না কেন, বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন না হলে তাঁরও শেখ হাসিনা হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। তাই ব্যক্তি পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রের পুরো কাঠামোয় মৌলিক সংস্কার আনতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাচারী এলাকার রয়েল পার্টি সেন্টারে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভার আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “ড্রাইভার পরিবর্তন হয়েছে, কিন্তু মেশিনটা পরিবর্তন হয়নি। সেই মেশিন পরিবর্তন না করলে সবচেয়ে ভালো ড্রাইভার দিয়েও গাড়ি সঠিক দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে না।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল। এখনো বিভিন্ন ক্ষেত্রে সেই প্রবণতা দেখা যাচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তন আনা না গেলে পুরোনো ব্যবস্থার ধারাবাহিকতা বজায় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতাকে শুধু দলটির নিজস্ব কার্যক্রম হিসেবে দেখলে ভুল হবে।

নাহিদ ইসলামের দাবি, ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে চাপে রাখতে আওয়ামী লীগকে ব্যবহার করে এসব তৎপরতা চালাচ্ছে। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে দলীয় পরিচয়ের চেয়ে দেশের পক্ষে কারা অবস্থান নিচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার গঠনে সর্বদলীয় ঐকমত্যের আহ্বান

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেই হবে না; এর প্রধান উপদেষ্টা নির্বাচন এবং পুরো পরিষদ গঠনের প্রক্রিয়াও নির্ধারণ করতে হবে।

তিনি বলেন, সর্বদলীয় মতামতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশনে গৃহীত প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। কোনো দল নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়ে সরকার গঠনের চেষ্টা করলে এনসিপি সেই প্রক্রিয়ায় অংশ নেবে না এবং তা বাস্তবায়ন করতে দেবে না।

৩১ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা

সংবাদ সম্মেলনে আগামী ৩১ অক্টোবর ঢাকার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি জানান, এ কর্মসূচির অন্যতম দাবি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ।

এ ছাড়া মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়েও কথা বলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, নদী ভরাট, অবৈধভাবে বালু উত্তোলন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের মতো সমস্যা নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন তাঁরা। এসব সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাজেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ