শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

দর্শনায় উথলী ইউনিয়ন যুবলীগ সভাপতি রিন্টু আহম্মেদ ঝনু গ্রেফতার

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রিন্টু আহম্মেদ ঝনু গ্রেফতার হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) দুপুরে দর্শনা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে দর্শনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ওই নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ঝনুর বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নির্বাচনী গাড়িবহরে হামলা এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগ রয়েছে। ওই হামলার ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

গ্রেফতারকৃত মো. রিন্টু আহম্মেদ ঝনু জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ