শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে : ডাঃ বাচ্চু এমপি

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস রোগ প্রতিরোধ এবং শরীরে ডায়াবেটিসের ধরন নির্ণয় করে চিকিৎসা সেবা নিতে হবে। মানুষের শরীরে ডায়াবেটিসের ধরন নির্ধারণের পর সঠিক চিকিৎসা নিলে ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় বিশ্ব ডায়াবেটিক দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে। তিনি আরও বলেন,টেনশন এবং খাদ্যাভ্যাসের নানা রকম অনিয়ম থেকে এ রোগের উৎপত্তি। তাই ডায়াবেটিস প্রতিরোধের সচেতনতার কোন বিকল্প নেই।

শনিবার(১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মাওনা ডায়াবেটিক এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ভূঁইয়া, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি সাংবাদিক আব্দুল মালেক, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, পৌর বিএনপি নেতা শাহজাহান সজল।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবীর।

অনুষ্ঠানের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. অরুণ চন্দ্র বসাক।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ