শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশ:
পড়তে সময় লাগবে ২ মিনিট

ফরিদপুরের আলফাডাঙ্গায় আর্তমানবতার সেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৪ নভেম্বর) উপজেলার চর নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় ‘চর নওয়াপাড়া একতা যুব সংঘ’ এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। দিনব্যাপী চলা এই ক্যাম্পে আশেপাশের কয়েকটি এলাকার কয়েক শতাধিক অসচ্ছল রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এবং আসন্ন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোহাম্মদ শাহ আলম।

​ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা ও সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আবুল সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম সোহাগ, চর নওয়াপাড়া একতা যুব সংঘের সভাপতি শেখ সাদি, সাধারণ সম্পাদক খলিল মোল্যা, সাংগঠনিক সম্পাদক রিফাত ইসলাম রবিন ও অর্থ সম্পাদক ইব্রাহিম আহমেদ প্রমুখ।

চর নওয়াপাড়া একতা যুব সংঘের নেতৃবৃন্দ জানান, এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং আর্তমানবতার কল্যাণে তাঁদের এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​এ বিষয়ে ডা. মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই ছুটির দিনগুলোতে যখনই সময় পাই, আমার জন্মভূমির মানুষের চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করি। মানুষের কল্যাণে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ