শিরোনাম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহতবেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুরের শ্রীপুর : সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ শ্রমিকরালক্ষ্মীপুরে পরিচ্ছন্ন উপজেলা গঠন করার চেষ্টায় ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমামুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতা আটক, হাসপাতালে ভর্তি​সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতযুবকণ্ঠ সোসাইটি কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় ত্রাণ বিতরণঝিকরগাছায় যুবকণ্ঠ সোসাইটির খাদ্য সহায়তামাজিদয়া পুরাতন রেললাইন এলাকায় যুবকণ্ঠ সোসাইটির সদস্যদের মাঝে খাদ্য বিতরণআওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদনাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে নেতাকর্মীদের সাথে নিয়ে দিন-রাত রাজপথে এমপি হিলালীআলফাডাঙ্গায় বুড়াইচ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিলেন হুমায়ুন কবির

মহম্মদপুরে রবি মৌসুমে সরিষা ও মসুরের বীজ-সার বিতরণ উদ্বোধন

প্রকাশ:
পড়তে সময় লাগবে ১ মিনিট

মাগুরার মহম্মদপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার প্রান্তিক কৃষককে জনপ্রতি ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। পাশাপাশি ৯শত প্রান্তিক কৃষক পাবেন জনপ্রতি ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার।

​বীজ-সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী ও উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান শিলু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান, সাবেক অধ্যক্ষ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইউনুস আলী এবং প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

এই বিভাগের আরও সংবাদ